মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমিনুল ইসলাম বাদশা
আমিনুল ইসলাম বাদশা

আমিনুল ইসলাম বাদশা
মুক্তিযুদ্ধের সংগঠক ও ভাষাসৈনিক আমিনুল ইসলাম বাদশার ১৭তম মৃত্যুবাষিকী আজ ৪ আগস্ট। এ উপলক্ষে তাঁর নিজ জেলা পাবনায় দোয়া মাহফিল এবং এতিমখানায় মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়েছে। রাজনীতিতে আত্মোৎসর্গকারী আমিনুল ইসলাম ১৯৫০ সালের ২৪ এপ্রিল রাজশাহী জেলার খাপড়া ওয়ার্ডের শহীদ সাতজনের সঙ্গে গুলিবিদ্ধ হয়েও ভাগ্যক্রমে বেঁচে ছিলেন। স্বাধীনতা-পরবর্তী জীবনে বাকশাল ও ন্যাপের গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। বিজ্ঞপ্তি।
সরদার আবদুর রাজ্জাক
খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক কোষাধ্যক্ষ ও খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরদার আবদুর রাজ্জাকের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ৪ আগস্ট। ২০০১ সালের এই দিনে নিজ বাসভবনের অদূরে আততায়ীর গুলিতে নিহত হন তিনি।

সরদার আবদুর রাজ্জাক
সরদার আবদুর রাজ্জাক


মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার মরহুমের গ্রামের বাড়িতে কোরআনখানি, দুস্থ ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ ও আগামী শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় মসজিদ-মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়ার এ অনুষ্ঠানে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সহকর্মীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে তাঁর পরিবার। বিজ্ঞপ্তি।