মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরেফিন শামসুল হক
কৃষিবিজ্ঞানী ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সহকারী পরিচালক আরেফিন শামসুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১২ আগস্ট বুধবার। এ উপলক্ষে শুক্রবার গাজীপুরের কবরস্থানে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। প্রয়াত এই বিজ্ঞানীর জন্য দোয়া চেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। নিজস্ব প্রতিবেদক।

মো. ইসমাইল হোসেন
গাজীপুরের শ্রীপুরের সমাজসেবক মো. ইসমাইল হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১২ আগস্ট। এ উপলক্ষে ইসমাইল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। এর মধ্যে আছে সকাল আটটায় শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামে মরহুমের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া মাহফিল এবং সকাল ১০টা থেকে কোরআনখানি। বাদ জোহর মরহুমের পরিবারের পক্ষ থেকে দুপুরের খাবারের আয়োজন করা হয়েছে। বিকেল চারটায় টেপিরবাড়িতে কাছম আলী ন্যাশনাল আইডিয়াল স্কুল প্রাঙ্গণে মরহুমের স্মরণে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।