মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোশাররফ হোসেন

ফেনী-৩ আসনের সাবেক সাংসদ এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোহাম্মদ মোশাররফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৮ আগস্ট, মঙ্গলবার। এ উপলক্ষে আজ বেলা ১১টায় মোশাররফ হোসেন স্মৃতি পরিষদের উদ্যোগে শহরের ‘কিং অব ফেনী’ কমিউনিটি সেন্টারে স্মরণসভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন মোশাররফ হোসেনের স্ত্রী বেগম ফরিদা হোসেন। স্মৃতি পরিষদের আহ্বায়ক ও ফেনী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং সাবেক সাংসদ জয়নাল আবদিন (ভিপি জয়নাল) দলমত-নির্বিশেষে সবাইকে স্মরণসভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। ফেনী অফিস