মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রশীদ তর্কবাগীশ
মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশের ২৯তম মৃত্যুবার্ষিকী আজ ২০ আগস্ট, বৃহস্পতিবার। দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ গণ আজাদী লীগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। পারিবারিকভাবে আয়োজন করা হয়েছে মিলাদ ও দোয়া মাহফিল। জমিদার-মহাজনদের শাসন-শোষণের বিরুদ্ধে লড়াই, খেলাফত ও অসহযোগ আন্দোলন, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন অবসান, ভাষা আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এ জাতীয় নেতা। ১৯০০ সালের ২৭ নভেম্বর সিরাজগঞ্জের তারুটিয়া গ্রামে তাঁর জন্ম হয়। বিজ্ঞপ্তি।

মঈনুল ইসলাম
প্রথম আলোর সাবেক মাদারীপুর জেলা প্রতিনিধি মঈনুল ইসলামের দশম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাদ আসর বন্ধুসভার পক্ষ থেকে মাদারীপুর ফুড অফিস জামে মসজিদে মিলাদ মাহফিল ও এরপর দৈনিক বিশ্লেষণ অফিসে স্মৃতিচারণা সভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া ‘মঈনুল ইসলাম স্মৃতি পাঠাগার’ ও ‘কালকিনি বন্ধুসভা’র পক্ষ থেকে সাংবাদিক মঈনুল ইসলামের উদ্যোগে প্রতিষ্ঠিত কালকিনি প্রেসক্লাবে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। জন্ডিস রোগে আক্রান্ত হয়ে ২০০৫ সালের ২০ আগস্ট মারা যান মাদারীপুরের প্রতিশ্রুতিশীল সাংবাদিক মঈনুল ইসলাম।