মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতলুব আনাম উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের তৃতীয় পুত্র এবং ডেইলি স্টার পত্রিকার সম্পাদক মাহফুজ আনামের বড় ভাই।

মতলুব আনাম বর্ণাঢ্য কর্মময় জীবনে ফাইজার, সার্ল, স্মিথ-ক্লাইন-অ্যান্ড-ফ্রেঞ্চ, এসএমসিসহ বিভিন্ন বহুজাতিক প্রতিষ্ঠানে কাজ করেন। তিনি সর্বশেষ গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসের মহাব্যবস্থাপক ছিলেন। তিনি ১৯৩৩ সালের ২৫ ডিসেম্বর ময়মনসিংয়ের ত্রিশালের ধানীখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।

বাংলাদেশ টেলিফোন ও টেলিগ্রাফ বোর্ডের সাবেক পরিচালক আবদুল গফুরের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ ৭ জুলাই। এ উপলক্ষে বাদ মাগরিব রাজধানীর মগবাজারে বিটিসিএলের অফিসার্স কোয়ার্টারে (ডি-৭) মিলাদ মহাফিল ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। এতে অংশ নেওয়ার জন্য আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি মরহুমের পরিবারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।