মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুহুল আমিন

রুহুল আমিন
রুহুল আমিন

পটুয়াখালীর বাউফল উপজেলার সাবেক সাংসদ রুহুল আমিনের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৪ আগস্ট সোমবার। এ উপলক্ষে আগামী শুক্রবার মরহুমের গ্রামের বাড়ি কায়না জামে মসজিদে মিলাদ মাহফিল, দোয়া মোনাজাতসহ বিভিন্ন কর্মসূচি পালিত হবে। এতে সবাইকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে মরহুমের পরিবার। বিজ্ঞপ্তি।

আ. গণি মিয়া

আ. গণি মিয়া
আ. গণি মিয়া

পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ১৩ নম্বর আদাবাড়ীয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. গণি মিয়ার নবম মৃত্যুবার্ষিকী আজ ২৪ আগস্ট সোমবার। এ উপলক্ষে মরহুমের বাসভবনে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছে মরহুমের পরিবার। বিজ্ঞপ্তি।