মৃত্যুবার্ষিকী
চিত্তরঞ্জন দাশ
বিশিষ্ট আইনজীবী চিত্তরঞ্জন দাশের (সি আর দাশ) ২৭তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ আগস্ট। ১৯৮৮ সালের এই দিনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন।
প্রয়াত সি আর দাশ ১৯২৫ সালে রাউজানের কলমপতি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা প্রয়াত কালীশংকর দাশও ছিলেন চট্টগ্রাম আদালতের প্রতিষ্ঠিত আইনজীবী। সি আর দাশ চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি এবং স্বাধীনতার পরে প্রথম আইন কমিশনের সদস্য ছিলেন।
চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনের সুপরিচিত মুখ সি আর দাশ ঐতিহ্যবাহী সংগীতবিষয়ক প্রতিষ্ঠান আর্য সংগীত সমিতির কর্মকর্তা ছিলেন। এ ছাড়া চট্টগ্রাম রোটারি ক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তিনি সক্রিয় ছিলেন।
মো. মাহবুবুর রব
সাবেক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. মাহবুবুর রবের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ২৬ আগস্ট। এ উপলক্ষে আগামী শুক্রবার জুমার নামাজের পর তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের সফরপুরের মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। মরহুম মাহবুবুর রব মুক্তিযুদ্ধবিষয়ক
মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের একান্ত সচিব (উপসচিব) মো. জহুরুল ইসলামের বড় ভাই। বিজ্ঞপ্তি।