মৃত্যুবার্ষিকী
নিরাফাত আনাম
নিরাফাত আনামের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ২৭ আগস্ট, বৃহস্পতিবার। ২০০১ সালের এ দিনে দুরারোগ্য ক্যানসারে তিনি মৃত্যুবরণ করেন। বিশেষ চাহিদার শিশুদের শিখন, শিক্ষণপদ্ধতি, একীভূত শিক্ষাক্রমের উন্নয়নে নানা স্বীকৃতি অর্জন করেছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অন্তর্ভুক্ত বিশেষ শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন নিরাফাত আনাম। দীর্ঘ কর্মজীবনে তিনি শ্রবণপ্রতিবন্ধী শিশুদের শিক্ষায় নিয়োজিত প্রতিষ্ঠান হাইকেয়ারের সঙ্গেও যুক্ত ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।
শামসুজ্জামান মজুমদার
পরিকল্পনা কমিশনের সাবেক সচিব ও সদস্য শামসুজ্জামান মজুমদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৭ আগস্ট, বৃহস্পতিবার। এ উপলক্ষে আজ বাদ আসর তাঁর গুলশানের বাসভবনে পারিবারিকভাবে দোয়া অনুষ্ঠিত হবে। তাঁর রুহের মাগফিরাত কামনা করার জন্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।