মৃত্যুবার্ষিকী
আখ্লাকুল হোসাইন আহমেদ

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক গণপরিষদ সদস্য আখ্লাকুল হোসাইন আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৮ আগস্ট। এ উপলক্ষে আজ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় মরহুমের নিজ বাড়িতে পারিবারিকভাবে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া আখ্লাকুল হোসাইন আহমেদ স্মৃতি পরিষদের পক্ষ থেকে শোক র্যালি, কবরে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আখ্লাকুল আহমেদ ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৭১ সালে তিনি ভারতের মেঘালয়ের মহেষখলা ইয়ুথ ক্যাম্পের ইনচার্জ হিসেবে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রাখেন। বিজ্ঞপ্তি।
ঐশি

রতন মানিক রায় ও রেখা রানী রায়ের একমাত্র মেয়ে ঐশির দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৮ আগস্ট, শুক্রবার। এ উপলক্ষে রাজধানীর বাসাবোর তিলপাপাড়া দেবমন্দিরে গীতা পাঠ ও তার আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হবে। এ অনুষ্ঠানে সব আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের আমন্ত্রণ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।