মৃত্যুবার্ষিকী
সালেহা মোশাররফ
ফরিদপুর-৪ আসনের সাবেক সাংসদ ও সদরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সালেহা মোশাররফের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২৯ আগস্ট। এ উপলক্ষে সকালে সদরপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় এবং বিকেলে সদরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সালেহা মোশাররফ মুক্তিযুদ্ধের সংগঠক সাংসদ মরহুম মোশাররফ হোসেনের সহধর্মিণী। ফরিদপুর অফিস।
সুনীল ব্যানার্জি
সাংবাদিক ও মুক্তিযোদ্ধা সুনীল ব্যানার্জির নবম মৃত্যুবার্ষিকী আজ ২৯ আগস্ট শনিবার। এ উপলক্ষে সাতক্ষীরা শহরের বাড়িতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সুনীল ব্যানার্জি দীর্ঘদিন বাংলার বাণী, দৈনিক বাংলা ও সর্বশেষ দৈনিক জনকণ্ঠ পত্রিকার কূটনৈতিক প্রতিবেদক ছিলেন। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় ভূমিকা রাখেন। সুনীল ব্যানার্জি প্রথম আলোর সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জির বড় ভাই। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা