মৃত্যুবার্ষিকী
গোলাম কবির ভূঞা
মুক্তিযুদ্ধের সংগঠক গোলাম কবির ভূঞার নবম মৃত্যুবার্ষিকী আজ ৩০ আগস্ট। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বড়নগরে মরহুমের বাড়িতে দিনব্যাপী কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। গোলাম কবির ভূঞা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক এম এ করিম ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ নেতা গোলাম কাদিরের বাবা। বিজ্ঞপ্তি।
মজিবুর রহমান তালুকদার
সাবেক সাংসদ ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মজিবুর রহমান তালুকদারের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ আগস্ট। এ উপলক্ষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় তাঁর পটুয়াখালীর বাসভবন এবং সংশ্লিষ্ট এলাকার মসজিদ ও মাদ্রাসায় পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়া ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
সামছুল হক মজুমদার
গণপূর্ত বিভাগের সাবেক প্রকৌশলী ফেনীর সমাজসেবক সামছুল হক মজুমদারের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ আগস্ট। এ উপলক্ষে ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদ হাটের আমজাদ মজুমদার বাড়ি জামে মসজিদ, সামছুল হক মজুমদার জামে মসজিদ, ফেরদৌস নগর জামে মসজিদ ও আড্ডাদার বাড়ি জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে মরহুমের স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। মরহুম সামছুল হক মজুমদার বিজেএমসির প্রকৌশলী জাকির হোসেন মজুমদার ও বিজ্ঞাপনী সংস্থা ফ্রন্টলাইন কমিউনিকেশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস আলম মজুমদারের বাবা। বিজ্ঞপ্তি।