মৃত্যুবার্ষিকী
মো. খুরশীদ আলম
সাবেক অতিরিক্ত সচিব ও কথাসাহিত্যিক মো. খুরশীদ আলমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর মঙ্গলবার। এ উপলক্ষে দুস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।
কামরুল ইসলাম সিদ্দিক
এলজিইডির সাবেক প্রধান প্রকৌশলী, সাবেক সচিব ও মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম সিদ্দিকের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১ সেপ্টেম্বর মঙ্গলবার। এ উপলক্ষে আজ বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সুরমা লাউঞ্জে ‘কিউআইএস ফাউন্ডেশন’-এর উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীসহ গণ্যমান্য ব্যক্তিদের অংশ নেওয়ার কথা রয়েছে। বিজ্ঞপ্তি।