মৃত্যুবার্ষিকী
আবিদুর রেজা খান

মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক সাংসদ আবিদুর রেজা খানের দশম মৃত্যুবার্ষিকী আজ ৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে আবিদুর রেজা খান স্মৃতি পরিষদ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আবিদুর রেজা খান মাদারীপুর জেলার সাবেক গভর্নর, ফরিদপুর জেলা মুসলিম ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। বিজ্ঞপ্তি।
মোহাম্মদ মনিরুজ্জামান

প্রখ্যাত কবি, গীতিকার ও শিক্ষাবিদ মোহাম্মদ মনিরুজ্জামানের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে যশোরে পারিবারিকভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া যশোরের সুরবিতান সংগীত একাডেমিসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন নানা কর্মসূচি পালন করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান ২০০৮ সালে ইন্তেকাল করেন। তাঁর আত্মার মাগফিরাতের জন্য দোয়া করতে সবার প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা। বিজ্ঞপ্তি।