মৃত্যুবার্ষিকী
শামসুদ্দিন চাকলাদার
চল্লিশের দশকের নন্দিত ক্রীড়াবিদ শামসুদ্দিন চাকলাদারের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ ৪ সেপ্টেম্বর। শামসুদ্দিন চাকলাদার ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হকি ব্লু এবং বিশ্ববিদ্যালয় ও ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হকি ও ফুটবল অধিনায়ক। তিনি ওয়ারী ক্লাব ক্রিকেট দলের উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন। ক্রীড়ানুরাগী হিসেবে তিনি খেলার উন্নয়নে আজীবন কাজ করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ আসর চতুর্থ ছেলে মেজর শাহাবুদ্দিন চাকলাদারের বাসায় এক মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
তিন্নি আনোয়ার

ব্যবসায়ী ও সমাজসেবক ক্যাপ্টেন আনোয়ারুল হক ও মিসেস দিলরুবা আনোয়ারের একমাত্র মেয়ে তিন্নি আনোয়ারের দশম মৃত্যুবার্ষিকী আজ ৪ সেপ্টেম্বর শুক্রবার। এ উপলক্ষে আগামীকাল শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার ‘তিন্নি আনোয়ারা মহিলা কলেজে’ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।