মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদ নোমান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নোমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া এতিম-দুস্থদের মধ্যে খাবার বিতরণ ও বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। অধ্যাপক নোমান স্মৃতি ফাউন্ডেশনও বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অধ্যাপক নোমান একুশে পদক পেয়েছিলেন। বিজ্ঞপ্তি।

ডা. মোহাম্মদ ইব্রাহিম
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। ১৯৮৯ সালের এই দিনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি নিজ বাসভবনে মারা যান। এ উপলক্ষে মরহুমের কবর জিয়ারত ও স্মরণসভা ছাড়া বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি। কর্মসূচির আওতায় আজ সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত শাহবাগ, প্রেসক্লাব, ধানমন্ডি রবীন্দ্রসরোবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিনা মূল্যে ডায়াবেটিস নির্ণয় করা হবে। বিজ্ঞপ্তি।

সায়াম উর রহমান
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের ছেলে সায়াম উর রহমান সায়ামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ ৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে সায়াম মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে মোহাম্মদপুরের শ্যামলী রিং রোডে সূচনা কমিউনিটি সেন্টারে আজ বিকেল পাঁচটায় আলোচনা সভা, খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ জানিয়েছে মরহুমের পরিবার। সায়াম ২০১১ সালের এই দিনে কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় মারা যান। বিজ্ঞপ্তি।