মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কামাখ্যা রঞ্জন ঘোষ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার প্রবীণ শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠক কামাখ্যা রঞ্জন ঘোষের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। এ উপলক্ষে প্রয়াতের রাধানগরের নিজ বাড়িতে তাঁর আত্মার শান্তি কামনায় পূজা অর্চনার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রয়াতের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও ছাত্রছাত্রীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তিনি ১৯৭১ সালের ৬ ডিসেম্বর আখাউড়া মুক্ত দিবসে শহরের পোস্ট অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলনকারী বীর সন্তানদের একজন।