মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফজলুল কবির চৌধুরী
বিশিষ্ট রাজনীতিবিদ এ কে এম ফজলুল কবির চৌধুরীর ৪৩তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা গ্রামের মসজিদে কোরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ফজলুল কবির চৌধুরী সাবেক পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের চেয়ারম্যান ছিলেন। এ ছাড়া তিনি চট্টগ্রাম পোর্ট ট্রাস্টের ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট, মেরিন অ্যান্ড মার্কেন্টাইল একাডেমির গভর্নর ও চট্টগ্রাম ডিস্ট্রিক কাউন্সিলের কাউন্সিলর ছিলেন। তিনি বর্তমান জাতীয় সংসদের চট্টগ্রাম-৬ আসনের সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরীর বাবা। বিজ্ঞপ্তি।