মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ কে এম হাফিজউদ্দিন
সাবেক শিল্পমন্ত্রী, পুলিশের মহাপরিদর্শক ও রাষ্ট্রদূত এ কে এম হাফিজউদ্দিনের ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ ১০ সেপ্টেম্বর। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি দোয়া করার জন্য অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, হাফিজউদ্দিন ইস্ট পাকিস্তান ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করপোরেশনের (ইপিআইডিসি) চেয়ারম্যান ছিলেন। বিজ্ঞপ্তি।
ফরিদা রউফ
সাবেক সাংসদ ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদিকা ফরিদা রউফের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১০ সেপ্টেম্বর। ২০০৭ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বিকেলে রাজধানীর পরীবাগ মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।