মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাজমা জেসমিন চৌধুরী
শিক্ষাবিদ, লেখক, নাট্যকার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সাবেক শিক্ষক ড. নাজমা জেসমিন চৌধুরীর ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ১২ সেপ্টেম্বর। এ উপলক্ষে আজ বিকেল চারটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ড. নাজমা জেসমিন চৌধুরী ষড়বিংশ স্মারক বক্তৃতার আয়োজন করা হয়েছে। এবারের বিষয়: শিক্ষা ও শ্রেণি সম্পর্ক। বক্তৃতা দেবেন রাজনীতিক, লেখক-গবেষক হায়দার আকবর খান রনো। শিক্ষাবিদ-লেখক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর স্ত্রী নাজমা জেসমিন চৌধুরী ১৯৮৯ সালের এই দিনে দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। বিজ্ঞপ্তি।