মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাহবুবল–উল–হক পেয়ারা
ফেনী পৌরসভার মিজান রোডের অধিবাসী মাহবুব-উল-হক পেয়ারার ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ১৩ সেপ্টেম্বর। এ উপলক্ষে তাঁর নিজস্ব বাসভবনে গ্র্যান্ড হক টাওয়ারে কোরআনখানি, মিলাদ মাহফিল এবং মাহবুব-উল-হক পেয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ ছাড়া ফেনী প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। তিনি ফেনীতে দৈনিক ইত্তেফাক-এর নিজস্ব সংবাদদাতা, ফেনী পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও ফেনী প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। ফেনী অফিস।