মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমজাদ হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ সেপ্টেম্বর। এ উপলক্ষে কুষ্টিয়ার কোর্টপাড়ায় ‘বর্তমান ভবন’-এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি

মিঞা আবদুর রাজ্জাক

সাবেক কৃষি কর্মকর্তা মিঞা আবদুর রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১৫ সেপ্টেম্বর। এ উপলক্ষে বাদ আসর মাগুরায় মরহুমের গ্রামের বাড়িতে এবং শুক্রবার বাদ জুমা এলাকার বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে। এতে তাঁর স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তাঁর এক সন্তান হাসান জাহিদ তুষার ইংরেজি দৈনিক ডেইলি স্টার পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক। নিজস্ব প্রতিবেদক