মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনামুল হক চৌধুরী
সাবেক সাংসদ ইনামুল হক চৌধুরী বীর প্রতীকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৬ সেপ্টেম্বর। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুর গ্রামে ও সিলেট শহরের চৌহাট্টা এলাকার বাসায় আজ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিকেলে সেক্টর কমান্ডারস ফোরাম ৭১ সিলেট বিভাগীয় কমিটি শহরের ধোপাদীঘিরপাড় এলাকার একটি কমিউনিটি সেন্টারে স্মরণসভার আয়োজন করেছে। ইনামুল হক চৌধুরী সিলেট-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দুবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন।