মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফজাল উর রহমান
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আফজাল উর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১৭ সেপ্টেম্বর। এ উপলক্ষে তাঁর বড় মেয়ে হুসনে আফজা জেনিফারের গুলশানের বাসায় আজ মাগরিবের নামাজের পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সভাপতি, আগারগাঁও লায়নস চক্ষু হাসপাতালের অন্যতম প্রতিষ্ঠাতা, লায়নস ক্লাবের গভর্নর, এফবিসিসিআই, ঢাকা ক্লাব ও গুলশান ক্লাবের সদস্য ছিলেন। বিজ্ঞপ্তি।