মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলায়েত হোসেন
বরগুনার প্রবীণ শিক্ষাবিদ ও সমাজসেবক আলহাজ বেলায়েত হোসেনের নবম মৃত্যুবার্ষিকী আজ ২৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি বরগুনা সদর উপজেলার খাজুরতলা গ্রামে তাঁর প্রতিষ্ঠিত আফতাব উদ্দীন জামে মসজিদ, শহরের ডিকেপি রোডের বাসভবনে কোরআনখানি ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও অনুরাগীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। মরহুম বেলায়েত হোসেন প্রথম আলোর বরগুনার নিজস্ব প্রতিবেদক এম জসীম উদ্দীনের বাবা। বিজ্ঞপ্তি।