মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুহাম্মদ হাবীবুর রহমান ভূইয়া
দৈনিক ইনকিলাব পত্রিকার সাবেক জ্যেষ্ঠ সহসম্পাদক মুহাম্মদ হাবীবুর রহমান ভূইয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ৪ অক্টোবর। এ উপলক্ষে মরহুমের উত্তর কমলাপুরের বাসায় মাগরিবের নামাজের পর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এই প্রবীণ সাংবাদিক ১৯২২ সালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচবাড়িয়াতে জন্মগ্রহণ করেন। দেশ বিভাগের আগে কলকাতার সাপ্তাহিক ইত্তেহাদ, দৈনিক আজাদ এবং পরে ঢাকায় সাপ্তাহিক আরাফাত, দৈনিক আখবার, দৈনিক আজাদ-এ কর্মরত ছিলেন। দৈনিক ইনকিলাব-এর প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি পত্রিকাটির সঙ্গে যুক্ত ছিলেন। প্রথমে মফস্বল বার্তা সম্পাদক ও পরে জ্যেষ্ঠ সহসম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি।