মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খবিরউদ্দীন বীর বিক্রম

মুক্তিযোদ্ধা খবিরউদ্দীন বীর বিক্রমের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ১৯৭১ সালের এই দিনে মাদারীপুরের টেকেরহাটে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন খবিরউদ্দীন। তাঁকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গয়লাকান্দি ঘাটে দাফন করা হয়। খবিরউদ্দীনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দুপুরে তাঁর গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুরে শহীদ মুক্তিযোদ্ধা খবিরউদ্দীন বীর বিক্রম উচ্চবিদ্যালয় ও কাজীপাড়া জামে মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে। ফরিদপুর অফিস।