মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোহাম্মদইব্রাহীম

বিচারপতি মোহাম্মদ ইব্রাহীমের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ ১৩ অক্টোবর। এ উপলক্ষে আজিমপুরে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এ ছাড়া মিলাদ মাহফিল ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

আরআইচৌধুরী

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক আর আই চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১৩ অক্টোবর। এ উপলক্ষে বাদ আসর মরহুমের নাছিরাবাদ এলাকার বাসভবনে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী শুক্রবার কোরআন খতম এবং বাদ জুমা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম