মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসান রাইমুম ওয়াহাব
হাসান রাইমুম ওয়াহাব

হাসান রাইমুম ওয়াহাব
প্রকৌশলী ও শিশুসংগঠক হাসান রাইমুম ওয়াহাবের ১১তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ অক্টোবর। এ উপলক্ষে নীলফামারীতে এবং রাজধানীর তেজগাঁওয়ের বেগুনবাড়ী জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতে আত্মীয়স্বজন, সহকর্মী ও বন্ধুবান্ধবদের অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

রোকেয়া রহমান
রোকেয়া রহমান

রোকেয়া রহমান
ভিকারুননিসা নূন হাইস্কুলের শিক্ষিকা বেগম রোকেয়া রহমানের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৪ অক্টোবর। তিনি ১৮ বছর ওই স্কুলে শিক্ষকতা শেষে অবসর গ্রহণ করেন। পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোওয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।

সামশুল আলম চৌধুরী
চট্টগ্রাম নগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য সামশুল আলম চৌধুরীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১৪ অক্টোবর। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করবে মুক্তিযোদ্ধা সামশুল আলম চৌধুরী ফাউন্ডেশন। নগরের চান্দগাঁও এলাকার গোলাম আলী নাজির বাড়িতে কোরআন খতম, মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে নয়টায় মরহুমের কবর জিয়ারত ও এতিমদের মধ্যে খাবার বিতরণ করা হবে। এতে মরহুমের আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম