মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামসুদ্দিন আহমেদ
পানিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব সামসুদ্দিন আহমেদের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ অক্টোবর। এ উপলক্ষে ফরিদপুরের মধুখালী উপজেলার গোন্দারদিয়া এলাকায় মরহুমের গ্রামের বাড়িতে কোরআনখানির আয়োজন করা হয়েছে। এ ছাড়া উপজেলার বাগাট সামস্ আঞ্জুমান মাদ্রাসা ও এতিমখানায় বাদ জোহর কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। বাদ আসর মধুখালী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল রয়েছে। সামসুদ্দিন আহমেদ ১৯৮৮ সালের ১৫ অক্টোবর হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।