মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেকদাদ চৌধুরী
মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক ও সাংবাদিক খালেকদাদ চৌধুরীর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ ১৬ অক্টোবর। এ উপলক্ষে তাঁর নেত্রকোনা শহরের মোক্তারপাড়ার বাসভবনে কোরআনখানি, মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। খালেকদাদ চৌধুরী ১৯০৭ সালে নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪১ সালে কবি কাজী নজরুল ইসলাম সম্পাদিত দৈনিক নবযুগ পত্রিকার শিশু বিভাগ সম্পাদনা করতেন। পরে বিভিন্ন সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন। খালেকদাদ চৌধুরীর লেখা ও প্রকাশিত বইগুলোর মধ্যে রক্তাক্ত অধ্যায়, একটি আত্মার অপমৃত্যু, এ মাটি রক্তে রাঙা এবং শতাব্দীর দুই দিগন্ত উল্লেখযোগ্য।