মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল মালেক উকিল
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মালেক উকিলের ২৮তম মৃত্যুবার্ষিকী আজ ১৭ অক্টোবর। এ উপলক্ষে নোয়াখালী জেলা আওয়ামী লীগ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করবে। কর্মসূচির মধ্যে সকাল ছয়টায় দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ, নয়টায় কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ, দশটায় দলীয় কার্যালয়ে পবিত্র কোরআনখানি এবং একই স্থানে বেলা তিনটায় মিলাদ মাহফিল ও আলোচনা সভা।