মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাহাতুল্লাহ সরকার
রাজনীতিবিদ ও সমাজসেবক রাহাতুল্লাহ সরকারের ৩৩তম মৃত্যুবার্ষিকী আজ ১৮ অক্টোবর। এ উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে মরহুমের বাসভবনে কোরআনখানি, দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। রাহাতুল্লাহ সরকার ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ভারতের পশ্চিমবঙ্গের বালুঘাট থেকে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন। বিজ্ঞপ্তি।

নাজমুল আরেফিন
ব্যাংকার নাজমুল আরেফিনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৮ অক্টোবর। এ দিনটি পারিবারিকভাবে পালন করা হবে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।