মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শফিউদ্দিন আহমেদ
মুক্তিযুদ্ধের স্থানীয় সংগঠক ও রাজনীতিবিদ শফিউদ্দিন আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ১৯ অক্টোবর। এ উপলক্ষে গত শুক্রবার তাঁর গ্রামের বাড়ি নরসিংদী জেলার শিবপুরের খৈশাখালী গ্রামে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

মো. আলীমুদ্দীন সাকিদার
বগুড়া শহরের রহমাননগর এলাকার বাসিন্দা রেনেটা লিমিটেডের কর্মচারী মো. আলীমুদ্দীন সাকিদার–এর ১৩তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ অক্টোবর। এ উপলক্ষে তঁার আত্মার মাগফিরাত কামনায় আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।