মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুস্তাফিজুর রহমান
আওয়ামী লীগের সাবেক সাংসদ ও রূপালী লাইফ ইনস্যুরেন্সের প্রতিষ্ঠাতা মুস্তাফিজুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ ২০ অক্টোবর। এ উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে কোরআনখানি, মিলাদ ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া রূপালী লাইফ ইনস্যুরেন্সের প্রধান কার্যালয়ে কোরআনখানি ও মিলাদের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
ফারাজী শাহাদাৎ হোসেন
মুক্তিযুদ্ধের সংগঠক, যশোরের আইনজীবী ফারাজী শাহাদাৎ হোসেনের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ২০ অক্টোবর। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়ি অভয়নগর উপজেলার এক্তারপুরে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। যশোর অফিস।