মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইকবাল আনসারী খান
ইকবাল আনসারী খান

ইকবাল আনসারী খান
বিশিষ্ট ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা ইকবাল আনসারী খানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ অক্টোবর। ইকবাল আনসারী খান কলেজজীবনে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি জগন্নাথ ও ঢাকা কলেজের ভিপি ছিলেন। ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে তিনি দুবার কারাবরণ করেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে যুক্ত হওয়ায় পাকিস্তানি সেনাদের হাতেও কারারুদ্ধ হন। রোটারি আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে তিনি ১৯৮৭-৮৮ সালের রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮০-এর ডিস্ট্রিক্ট গভর্নর হন। ইকবাল আনসারী খান তিনটি বই লিখেছেন। বিজ্ঞপ্তি।
আহছান মিয়া
বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের সাবেক কর্মকর্তা ও ব্যাংক অফিসার্স ক্লাবের জ্যেষ্ঠ সদস্য মো. আহছান মিয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ অক্টোবর। এ উপলক্ষে সিলেটের উপশহরে পরিবারের পক্ষ থেকে কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। তিনি বাংলাদেশ ব্যাংক ক্লাব, ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর সচিবালয়ের প্রটোকল সেকশনের কর্মকর্তা সিদ্দিকুর রহমান সুমনের পিতা। বিজ্ঞপ্তি।