মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মীর ওয়ালীউজ্জামান
মীর ওয়ালীউজ্জামান

মীর ওয়ালীউজ্জামান
সাবেক সামরিক কর্মকর্তা, উন্নয়নকর্মী, লেখক ও সাংবাদিক মীর ওয়ালীউজ্জামানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ২ নভেম্বর। দিনটি উপলক্ষে তাঁর পরিবারের পক্ষ থেকে স্থানীয় এতিমখানায় কোরআন তিলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবার তাঁর রুহের মাগফিরাত কামনার জন্য শুভানুধ্যায়ীদের অনুরোধ করেছে। মীর ওয়ালীউজ্জামান ডায়াবেটিস ও কিডনিজনিত জটিলতায় ভুগে গত বছর ৬৬ বছর বয়সে মারা যান। তিনি ১৯৪৯ সালের ১১ মার্চ মাগুরার শ্রীপুর থানার চৌগাছি গ্রামে জন্মগ্রহণ করেন। কর্মজীবনে মীর ওয়ালীউজ্জামান সেনাবাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছেন। ডেইলি স্টারসহ গণমাধ্যমে সাংবাদিকতাও করেছেন। উন্নয়নকর্মী হিসেবে তিনি গণস্বাস্থ্য কেন্দ্র, কেয়ার বাংলাদেশ, বিসিএস, প্রশিকা, আইইউসিএন ইত্যাদি প্রতিষ্ঠানে কাজ করেন। তাঁর সাহিত্যকর্মের মধ্যে স্মৃতিচারণা দোলে লন্ঠন এবং আর্নেস্ট হেমিংওয়ের আইল্যান্ডস ইন দ্য স্ট্রিম বইটির অনুবাদ উল্লেখযোগ্য।