মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসবাহ উদ্দিন সাবু
মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক মেসবাহ উদ্দিন সাবুর দ্বাদশ মৃত্যুবার্ষিকী আজ ৬ নভেম্বর। এ উপলক্ষে মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন সাবু স্মৃতি সংসদ, সাবু স্মৃতি গ্রন্থাগার, মেসবাহ উদ্দিন সাবু স্মৃতি ব্লাড ব্যাংক ও মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ অভিভাবক ফোরামের পক্ষ থেকে সকালে মরহুমের কবর জিয়ারত করা হবে। বাদ আসর সাবু স্মৃতি সংসদের উদ্যোগে মতিঝিল এজিবি কলোনির আইডিয়াল জোনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় মুক্তিযোদ্ধা মেসবাহ উদ্দিন সাবু নৈশ বিদ্যালয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। সাবু ঢাকা সিটি করপোরেশনের কমিশনার এবং বাংলাদেশ আর্চারি ও খো খো ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি দিলকুশা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন। মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

শাকিলা নূর
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অবসরপ্রাপ্ত পরিচালক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহকারী মহাসচিব মোতাহার হোসেনের স্ত্রী শাকিলা নূরের (রানী) প্রথম মৃত্যুবার্ষিকী আজ ৬ নভেম্বর। এ উপলক্ষে আজ বাদ জোহর মরহুমার গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ ধর্মপুর গ্রামের মসজিদে এবং মিরপুরের সাংবাদিক আবাসিক এলাকা মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। এ ছাড়া আগামীকাল শনিবার বাদ আসর মরহুমার সাংবাদিক আবাসিক এলাকার বাসভবনে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিয়ে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করার জন্য স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি