মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জোহরা বেগম কাজী
অবিভক্ত বাংলার প্রথম মুসলিম নারী চিকিৎসক জোহরা বেগম কাজীর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ৭ নভেম্বর। এ উপলক্ষে আজ বিভিন্ন কর্মসূচি নিয়েছে অধ্যাপক ডা. জোহরা বেগম কাজী ফাউন্ডেশন। এর মধ্যে আজ সকাল ১০টায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করা হবে। এ ছাড়া বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ও গ্রামের বাড়ি মাদারীপুরের কালকিনি থানার বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। জোহরা বেগম কাজী ১৯৪৯ সালে ঢাকা মেডিকেল কলেজে যোগ দিয়ে সেখানে দীর্ঘদিন কর্মরত ছিলেন। মানবসেবায় অবদানের জন্য একুশে পদক, রোকেয়া পদক, বিএমএ স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মানে ভূষিত হয়েছেন তিনি। বিজ্ঞপ্তি।