মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবুদ্দিন মোশারফ হোসেন
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সিনিয়র ইকোনমিস্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক শাহবুদ্দিন মোশারফ হোসেনের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ ১১ নভেম্বর। এ উপলক্ষে পরিবার কোরআনখানি, ফাতিহা পাঠ ও মিলাদ মাহফিল এবং দুস্থদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করেছে। মরহুমের রুহের মাগফিরাত কামনার জন্য আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের প্রতি তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

অমল জোহা খান
দৈনিক যায়যায়দিন-এর সাবেক ক্রীড়া সম্পাদক অমল জোহা খানের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১১ নভেম্বর। এ উপলক্ষে পরিবার মরহুমের আত্মার মাগফিরাত কামনায় আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের দোয়া করার জন্য অনুরোধ করেছেন। তিনি প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কমল জোহা খানের বড় ভাই। বিজ্ঞপ্তি।

নুরুল হক সরদার
পটুয়াখালীর দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ আদমপুর গ্রামের বাসিন্দা নুরুল হক সরদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ ১১ নভেম্বর। এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়িতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের রুহের মাগফিরাত কামনা করার জন্য আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। নুরুল হক সরদার প্রথম আলোর জ্যেষ্ঠ সম্পাদনা সহকারী মো. সোহরব হোসেনের বাবা। বিজ্ঞপ্তি।

জাকারিয়া চৌধুরী
ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জাকারিয়া চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী আজ ১১ নভেম্বর। এ উপলক্ষে আজ চাঁদপুরের ফরিদগঞ্জের লাউতলী গ্রামে মরহুমের বাড়িতে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।

কুরশিয়া আক্তার
কুরশিয়া আক্তারের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ ১১ নভেম্বর। তিনি সাবেক সহকারী কমিশনার (ভ্যাট) জেড কিউ খানের স্ত্রী। এ উপলক্ষে আজ আসরের নামাজের পর জেড কিউ খানের ঢাকার বাসভবনে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজনদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।