মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম এ রব বীর উত্তম
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিবাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল (অব.) মো. আবদুর রবের ৪০তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ নভেম্বর। এ উপলক্ষে আজ শনিবার হবিগঞ্জে আলোচনা সভা ও মরহুমের গ্রামের বাড়ি খাগাউড়ায় কোরআনখানি এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। আবদুর রব বানিয়াচং উপজেলার খাগাউড়া গ্রামেই জন্মগ্রহণ করেন। তিনি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের প্রথম অবৈতনিক ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। মুক্তিযুদ্ধে অসম সাহসিকতা ও কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতার পর বাংলাদেশ সরকার তাঁকে ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত করে। মো. আবদুর রব ১৯৭৩ সালে সিলেট থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। হবিগঞ্জ প্রতিনিধি