মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শহীদ ডা. আজহারুল হক ও ডা. হুমায়ূন কবির
শহীদ ডা. আজহারুল হক ও ডা. হুমায়ূন কবির

শহীদ ডা. আজহারুল হক ও ডা. হুমায়ূন কবির
মুক্তিযুদ্ধে শহীদ ডা. আজহারুল হক ও শহীদ ডা. হুমায়ূন কবীরের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ ১৫ নভেম্বর। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রোববার বাদ আসর আজিমপুর কবরস্থানে এ দুই শহীদ চিকিৎসকের কবরে পুষ্পস্তবক অর্পণ, বাদ আসর কোরআনখানি ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। আজহার ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের সহকারী সার্জন। হুমায়ূন কবীর একই হাসপাতালে ইন্টার্নি চিকিৎসক ছিলেন। বিজ্ঞপ্তি।
কবি মমিনুল মউজদীন

কবি মমিনুল মউজদীন
কবি মমিনুল মউজদীন


মরমি কবি হাসন রাজার প্রপৌত্র কবি মমিনুল মউজদীনের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ রোববার বেলা ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে মমিনুল মউজদীন স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণসভা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সুনামগঞ্জ অফিস