মৃত্যুবার্ষিকী
তোফায়েল আহমেদ চৌধুরী
রাজধানীর তেজগাঁও কলেজের সাবেক অধ্যক্ষ তোফায়েল আহমেদ চৌধুরীর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ মে। এ উপলক্ষে আজ বাদ আসর তেজগাঁও কলেজ মিলনায়তনে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।
আফলাতুন
সাহিত্যিক ও সাংবাদিক আফলাতুনের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ মে। এ উপলক্ষে ঢাকার উত্তর শাহজাহানপুর আমতলা মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে তাঁর শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।
নাজমুল আলম
বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক নাজমুল আলমের পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। তিনি ২০০৮ সালে ৮১ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একাধারে নাট্যকার ও ছোটগল্প লেখক। ছোটগল্পে বিশেষ অবদানের জন্য ১৯৭৮ সালে তিনি বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন। মৃত্যুবার্ষিকীর এই দিনে নাজমুল আলমের পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার শান্তির জন্য সবার দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।