মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেওয়ান ফরিদ গাজী
সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং হবিগঞ্জ-১ আসনের সাংসদ দেওয়ান ফরিদ গাজীর পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ ১৯ নভেম্বর। এ উপলক্ষে সিলেট, নবীগঞ্জ ও বাহুবলের বিভিন্ন দরগাহ ও মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৫২ সালে ভাষা আন্দোলন, ১৯৬৬-৬৮ সালে ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালে আইয়ুববিরোধী গণ-অভ্যুত্থান, ১৯৭১ সালে স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধে, ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ সব আন্দোলনে দেওয়ান ফরিদ গাজীর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজ্ঞপ্তি।

এ টি এম ওয়ালি আশরাফ
মুক্তিযোদ্ধা ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সাবেক সাংসদ এ টি এম ওয়ালি আশরাফের ২১তম মৃত্যুবার্ষিকী আজ ১৯ নভেম্বর। এ উপলক্ষে সাংসদের ছেলের রাজধানীর কমলাপুরের মায়াকাননের বাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে যোগ দিতে মরহুম এ টি এম ওয়ালি আশরাফের আত্মীয়স্বজন, বন্ধু ও শুভানুধ্যায়ীদের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।