মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলী আজম ভূঁইয়া
মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক সাংসদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলী আজম ভূঁইয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকায় পবিত্র কোরআনখানি, দোয়া মাহফিল এবং এতিম ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি।
আবদুল হাই খান
নেত্রকোনার বারহাট্টা উপজেলার মুক্তিযোদ্ধা ও সাবেক নৌ-কর্মকর্তা আবদুল হাই খানের ২৫তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আজ বাদ আসর রাজধানীর ধানমন্ডিতে তাঁর মেয়ের বাসায় পবিত্র কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।