মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শফিকুল ইসলাম শিবলী
পাবনার সাংবাদিক শফিকুল ইসলাম শিবলীর প্রথম মৃত্যুবাষিকী আজ ২৬ নভেম্বর। এ উপলক্ষে পাবনা প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি ও মরহুমের পরিবারের পক্ষ থেকে স্মরণসভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচিতে আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকতে পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। পাবনা অফিস।
মোহন মিয়া
ফরিদপুরের রাজনীতিবিদ ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ ২৬ নভেম্বর। এ উপলক্ষে ফরিদপুর মুসলিম মিশন বাদ ফজর এবং মোহন মিয়া স্মৃতি সংসদ সকালে কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। এ ছাড়া, বেলা তিনটায় ময়েজ উদ্দীন হাইস্কুল মাঠে দোয়া মাহফিলের আয়োজন করেছে মোহন মিয়া স্মৃতি সংসদ। ফরিদপুর অফিস