মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবদুল হালিম
মুক্তিযোদ্ধা ও নরসিংদীর রায়পুরা বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল হালিমের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ ২৯ নভেম্বর। এ উপলক্ষে তাঁর নিজ বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া দড়িসাপমারায় মরহুমের পৈতৃক বাড়িতে আগামী ৫ ডিসেম্বর সকাল ১০টায় আবদুল হালিম স্মৃতি পরিষদ আলোচনা সভা ও স্মৃতিচারণা অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মরহুমের সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।