মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনোয়ারা খাতুন
তদানীন্তন বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্য আনোয়ারা খাতুনের ২৭তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর। মুসলিম নারী শিক্ষা প্রসারের প্রচারাভিযানে অগ্রণী ভূমিকা পালন করেন আনোয়ারা খাতুন। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন। রাষ্ট্রভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন আনোয়ারা খাতুন। তিনি জাতিসংঘ ছাড়াও একাধিক আন্তর্জাতিক ফোরাম এবং অধিবেশনে পূর্ব পাকিস্তানের প্রতিনিধিত্ব করেন। বিজ্ঞপ্তি।

আখতার আহমেদ খান
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব ও ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার আখতার আহমেদ খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের এই দিনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। এ উপলক্ষে আজ তাঁর পরিবারের পক্ষ থেকে নবাবগঞ্জ থানার বাররা গ্রামের বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।

সৈয়দ মাহবুবুল হক
মাগুরার বিশিষ্ট ব্যবসায়ী ও মুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুবুল হকের (বেনু মিয়া) ১৬তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর। এ উপলক্ষে আজ বাদ জোহর মরহুমের মাগুরার বাসভবনে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে মরহুমের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।