মৃত্যুবার্ষিকী
আবদুল্লা-হিল-বাকী
মুক্তিযোদ্ধা আবদুল্লা-হিল-বাকীর ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ ৪ ডিসেম্বর, শুক্রবার। এ উপলক্ষে রাজধানীর খিলগাঁওয়ের বাড়িতে পবিত্র কোরআনখানি এবং বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মুক্তিযোদ্ধা বাকী ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর খিলগাঁও রেলগেটের পাশে একটি অভিযানে শহীদ হন তিনি। বিজ্ঞপ্তি।
রোস্তম আলী মিয়া
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক রোস্তম আলী মিয়ার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ ৪ ডিসেম্বর শুক্রবার। এ উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলার পলাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজে স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
ইজ্জত বেগম
ফেনীর ব্যবসায়ী কে বি এম জাহাঙ্গীর আলমের মা ইজ্জত বেগমের নবম মৃত্যুবার্ষিকী আজ ৪ ডিসেম্বর। এ উপলক্ষে মরহুমার শান্তি কোম্পানি রোডের নিজ বাড়িতে দোয়া, মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়েছে। এতে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করার জন্য সব আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি তাঁর পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ফেনী অফিস।