মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দ নাজমুল হক

শহীদ সাংবাদিক ও বুদ্ধিজীবী সৈয়দ নাজমুল হকের ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ ১১ ডিসেম্বর। ৪৪ বছর আগে বাংলাদেশ স্বাধীনতার মাত্র ছয় দিন আগে রাত চারটায় পাকিস্তানি বাহিনী ও রাজাকারদের একটি দল তাঁকে বাসা থেকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তিনি আর ফিরে আসেননি। সৈয়দ নাজমুল হক পিপিআইয়ের প্রধান প্রতিবেদক ও তৎকালীন ঢাকা টাইমস-এর সিটি এডিটর ছিলেন। তিনি ষাটের দশকের শুরুতে ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত ছিলেন। ১৯৬৩ সালে রাষ্ট্রবিজ্ঞানে এমএ এবং ১৯৭০ সালে সাংবাদিকতায় ডিগ্রি লাভ করেন তিনি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও দুস্থদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।