মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রফিকুল হায়দার চৌধুরী
শহীদ বুদ্ধিজীবী রফিকুল হায়দার চৌধুরীর ৪৪তম মৃত্যুবার্ষিকী আজ ১৩ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তান সেনাবাহিনীর দোসর আলবদর-রাজাকারেরা ঢাকার শহীদবাগের বাসা থেকে তাঁকে ধরে নিয়ে গিয়ে হত্যা করে। এ উপলক্ষে আজ বাদ আসর আমিনবাগ জামে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।
মো. শাহ্জাহান
বিশিষ্ট সাংবাদিক মো. শাহ্জাহানের ২৩তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি দৈনিক আজাদ, সংবাদ, মর্নিং নিউজ এবং অবজারভার পত্রিকায় সহসম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিরপুরের বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এ ছাড়া গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানার করনা গ্রামে পবিত্র কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। বিজ্ঞপ্তি।